সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখা যাবে টিকটকে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবার নতুন ফিচার আনছে চীনের ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটক। আয়ের পরিমাণ বাড়াতে সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে টিকটক। এরই মধ্যে সার্চ ফলাফলে বিজ্ঞাপন দেখানোর জন্য বিজ্ঞাপনদাতাদের কাছে বার্তাও পাঠিয়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।

টিকটক এক ব্লগ বার্তায় জানিয়েছে, ব্যবহারকারীদের খোঁজ করা তথ্য পর্যালোচনা করে সার্চ ফলাফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখানো হবে। বিজ্ঞাপনদাতারা ‘সার্চ অ্যাডস টগল’ সুবিধা নির্বাচন করলেই তাদের কনটেন্ট বা বিজ্ঞাপনগুলো টিকটকের সার্চ ফলাফলে প্রদর্শন করতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় আরও সহজে নিজেদের কনটেন্ট বা বিজ্ঞাপনের প্রচারণা চালানো সম্ভব হবে।

সার্চ ফলাফলে পেইড কনটেন্ট বা বিজ্ঞাপনগুলো শনাক্ত করার জন্য সেগুলোর পর্দায় ‘স্পনসরড’ ট্যাগ যোগ করে দেবে টিকটক। এর ফলে সার্চ ফলাফলে ভিডিও স্ক্রল করার সময় পেইড কনটেন্ট বা বিজ্ঞাপনগুলো আলাদা করে চিহ্নিত করা যাবে। শিগগিরই ব্যবহারকারীরা সার্চ ফলাফলে এসব বিজ্ঞাপন দেখতে পারবেন।

আর.এইচ 

টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250